হবিগঞ্জে ১৬জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। স্থানীয় সোনালী ব্যাংকের উদ্যোগে সিএসআর’র আওতায় এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। ব্যাংকের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিনয় কৃষ্ণ সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ও বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক দিপ্তিশ কুমার দাশ। প্রধান অতিথি সোনালী ব্যাংকের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
