আজমলের বোলিংয়ে লড়ছে পাকিস্তান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৩২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮৪ রান। উইকেটে ছিলেন ফাফ ডু প্লেসিস এবং জ্যাক ক্যালিস। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেটই দখল করেছেন অফ স্পিনার সাইদ আজমল। লাঞ্চের পরে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। দলের স্কোর বোর্ডে কোন রান জমা হওয়ার আগেই ভাগ্যের সহায়তায় বেচে যান অধিনায়ক গ্রায়েম স্মিথ। তবে এর পরেও নিজের ইনিংসটাকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি তিনি। ব্যক্তিগত ১৯ রানে সাইদ আজমলের প্রথম শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে। এরপরে আর এক ওপেনার পিটারসেনকেও আজমল তার শিকারে পরিণত করলে চা-বিরতির সময় দক্ষিণ আফ্রিকার স্কোর দাড়ায় ৬৫/২। এর কিছুক্ষণ পরেই বিপজ্জনক হাশিম আমলাকেও ফিরিয়ে দেন এই অফ স্পিনার। ফলে মনে হচ্ছে আজমলের সামনে দারুন একটা পরীক্ষাই দিতে হবে দক্ষিণ আফ্রিকানদের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ৩৩৬ রানে। আগেরদিনের সঙ্গে কোন রান যোগ না করে ১১১ রানেই ফিরে যান আসাদ শফিক। দক্ষিণ আফ্রিকার পক্ষে ভার্নন ফিলান্ডার ৫৯ রানে ৫ উইকেট নেন।