স্পোর্টস একাডেমী প্রতিষ্ঠার ইচ্ছা কপিলের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব গুজরাটে একটি স্পোর্টস একাডেমী প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, সাবেক এ অধিনায়ক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং গুজরাটে তিনি একটি স্পোর্টস একাডেমী প্রতিষ্ঠার বিষয়ে মত বিনিময় করেছেন। মোদি তার টু্ইটারে লিখেছেন, ‘তারকা ক্রিকেটার কপিল দেবের সঙ্গে চমত্কার একটা বৈঠক হলো। ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিষয়ে মতবিনিময় হলো।’