এফএ কাপ

অঘটন এড়াতে চায় সিটি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১১
চলতি এফএ কাপ থেকে ইতিমধ্যে ইংলিশ ফুটবলের বড় বড় কয়েকটা দল অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছে। ফলে বড় দলগুলোর একটা ভয় থাকার কথা। সেই ভয় থেকেই কি না, ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার পাবলো জাবালেটা বলছেন, এফএ কাপে যেকোন ধরনের অঘটন এড়াতে তারা সংকল্পবদ্ধ। এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। সিটি আগামীকাল রবিবার মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। স্বাগতিক আর্সেনাল আজ শনিবার মুখোমুখি হবে ব্লাকবার্ন রোভার্সের। এছাড়া আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগের খেলা রয়েছে তাদের জার্মান বুন্দেসলিগায় শীর্ষ পয়েন্টধারী দল বায়ার্ন মিউনিখের। এদিকে চতুর্থ রাউন্ডে চেলসি ও ব্রেন্টফোর্ডের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে আগামীকাল চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে আবারো চতুর্থ রাউন্ডের ফয়সালা করতে মাঠে নামবে। ম্যানচেস্টার ইউনাইটেড আগামী সোমবার ওল্ড ট্রাফোর্ডে লড়বে রিডিংয়ের বিপক্ষে। চলতি মৌসুমে নিচের স্তরের লিগ খেলা দলগুলোর বিপক্ষে হেরে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দল। ‘দৈত্যবধের আসর’ যেন এবার। বিদায় নিয়েছে লিভারপুল, টটেনহ্যাম, নিউ ক্যাসল, অ্যাস্টন ভিলা, নরউইচ এবং কুইন্স পার্ক রেঞ্জার্স। মাত্র সাতটি প্রিমিয়ার লিগে খেলা দল চতুর্থ রাউন্ড অতিক্রম করে পঞ্চম রাউন্ডে এসেছে। চলতি সপ্তাহেও আরো অঘটন ঘটতে পারে। এমন সুযোগ তো রয়েছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সিটি ক্লাব চ্যাম্পিয়নশিপের আয়োজক লিডসের মোকাবেলা করবে যারা গত রাউন্ডে টটেনহ্যামকে হারিয়েছে। সিটি গত সপ্তাহে প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইউনাইটেড থেকে ১২ পয়েন্টে পেছনে পড়েছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিরোপা আশা ধূসর হয়ে যাচ্ছে ক্রমশই। তারপরও জাবালেটা জানান, ক্যাম্পের পরিবেশ ইতিবাচক। তিনি বলেন, ‘আমরা সাউদাম্পটনের হার থেকে শিক্ষা নিয়েছি। গত মৌসুম থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়তে হবে। এফএ কাপে আমাদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা।’