দশ উইকেটের বিশাল জয় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল সফরকারী ইংল্যান্ড দল। ২-১ ব্যবধানে সিরিজ জয় নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে ইংলিশরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৯ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও জেড ডার্নব্যাচ। জবাবে জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। মাত্র ১২ ওভার চার বলে কোন উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে চলে যায় তারা। অ্যালেক্স হেলস ৮০ ও মাইকেল ল্যাম্ব ৫৩ রান করেন।
