সমপ্রতি ঢাকার পল্লবীর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে সিটি ক্লাব ক্রিকেট একাডেমী ও শ্যামলী ক্রিকেট একাডেমী। উভয় শ্রেণিতেই ১২টি করে দল অংশগ্রহণ করেছিল। অনূর্ধ্ব ১২’র ফাইনালে সিটি ক্লাব ক্রিকেট একাডেমী ২৬ রানে মেট্রো ক্রিকেট একাডেমীকে হারায়। সজিব ৩৩ রানের পাশাপাশি এক উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন। অনূর্ধ্ব ১৪’র ফাইনালে শ্যামলী ক্রিকেট একাডেমী ৩ উইকেটে হারায় সিসিএস ক্রিকেট একাডেমীকে। ৬৯ রান করে রাকেবুল ম্যান অফ দি ম্যাচ হন।
