শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এক জরুরি সভা বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জোটনেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, সাহাদাত্ হোসেন, অধ্যাপক জাকারিয়া শরীফ, বাবুল হোসেন, ডিএমএ মজিদ, অধ্যাপক রকিবউদ্দিন আহমেদ, নাজির আহমাদ ও অধ্যক্ষ মো. জাকির হোসেন প্রমুখ। সভায় অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া কেরানীগঞ্জ চুনকুটিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা ভুঁইয়ার হত্যাকারীর বিচার দাবিতে আজ শনিবার সারাদেশে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষক মোস্তফা ভুঁইয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে। —প্রেস বিজ্ঞপ্তি
