মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে বায়রা সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ এনামুল হক-এর ’৭১-এ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ভবনে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বায়রা সভাপতি মো. শাহজালাল মজুমদার ও কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
-প্রেস বিজ্ঞপ্তি
