সংবাদ কণিকা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৫
স্কুল বন্ধের প্রতিবাদে আত্মহত্যা জাপানে ১১ বছর বয়সী এক ছাত্র তার স্কুল বন্ধের প্রতিবাদে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও সংবাদমাধ্যম শুক্রবার এ কথা জানায়। পুলিশ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বালকটি ওসাকার কাছে দাইতো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নীচে ঝাঁপ দেয়। প্ল্যাটফর্মে রাখা তার ব্যাগের কাছে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে সে লিখেছে, স্কুলবিলীন ও অঙ্গীভূত করার পরিকল্পনা বন্ধ করুন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী কমে যাওয়ায় স্কুল বন্ধ এবং বাকিদের অন্য দুটি স্কুলে পাঠনোর সিদ্ধান্ত নেয়। এ খবর শুনে বালকটি বিমর্ষ হয়ে পড়ে।—এএফপি কপ্টার বিতর্কে প্রণব ভারতের ভিভিআইপিদের জন্য ইটালি থেকে হেলিকপ্টার ক্রয় নিয়ে বিতর্কে জড়ালেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কারণ ঐ সময় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি হেলিকপ্টার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছিলেন। এ ব্যাপারে ইটালীর হেলিকপ্টার নির্মাণ সংস্থা ফিনমেকানিকার অগুপ্তা ওয়েষ্টল্যান্ডকে শোকজ নোটিস পাঠিয়েছে ভারত। নোটিসে হেলিকপ্টার কেনার সময় কাকে ঘুষ দেয়া হয়েছে, তা ইটালীর ঐ সংস্থাকে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, ১২টি হেলিকপ্টার কেনার চুক্তি হলেও এখন পর্যন্ত তিন হেলিকপ্টার ভারতের কাছে পৌঁছেছে। আগামি জুলাইয়ের মধ্যে বাকি হেলিকপ্টারগুলো ভারতকে দেয়া কথা।—ডয়েচে ভেলে স্থূলতা রোধে ভিটামিন ডি স্থূলতা মানবদেহে ভিটামিন ডি’র মাত্রা কমিয়ে দিতে পারে। এমনই তথ্য বেরিয়ে এসেছে এক গবেষণায়। সমপ্রতি ‘পিএলওএস’ স্বাস্থ্য সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শরীর মোটা হলে ভিটামিন ‘ডি’ এর মাত্রা কমে যেতে পারে। ২১টি গবেষণা থেকে পাওয়া ৪২ হাজার মানুষের বংশগত তথ্য (জেনেটিক ডাটা) পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ভিটামিন ‘ডি’ দেহের ফ্যাটি টিস্যুতে সঞ্চিত থাকে। মোটা মানুষের দেহে অতিমাত্রায় ফ্যাট সঞ্চিত থাকার করণে রক্তে ভিটামিন ‘ডি’ সঞ্চালন বাধা পায়। ফলে শিশুদের ক্ষেত্রে হাড়জনিত রোগ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানারকম রোগ দেখা দিতে পারে।—রয়টার্স ফিলিপাইনে ভূমিকম্প ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শনিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তবে এই ঘটনায় তাত্ক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সরকারি ভূ-তত্ত্ব বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টা ৩৭ মিনিটে সারাঙ্গানি শহরের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে উপকূলের অদূরে ভূমিকম্পটি আঘাত হানে। বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসেন। সরকারি সংস্থা জানায়, এই ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির ঝুঁকি নেই বলে আশা করছে।—এএফপি