জয় পেল রহমতগঞ্জ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল কমলাপুর স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-১ গোলে অফিস দল অগ্রণী ব্যাংককে হারিয়েছে। রহমতগঞ্জের রনি, আফসার, সাব্বির এবং ব্যাংকের শাকিল শেষ গোলটি করেন। ২ খেলায় রহমতগঞ্জের তিন পয়েন্ট। দুই ম্যাচ হারল অগ্রণী ব্যাংক। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।