মহিলা ক্রিকেট বিশ্বকাপ

তৃতীয়স্থান পেল ইংল্যান্ড আজ ফাইনাল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৮
অধিনায়ক চারলট এডওয়ার্ডসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ভারতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড। আজ মুম্বাইয়ে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এডওয়ার্ডস ১২২ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি। মেয়েদের ক্রিকেটে এটাই সর্বোচ্চ সংখ্যক সেঞ্চরির রেকর্ড; যদিও সমান সংখ্যক সেঞ্চুরি নিয়ে এই অবস্থানে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ক্লেয়ার টেইলর ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যারেন রোল্টন। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২২০ রান করে। সর্বোচ্চ ৮৫ রান করেন অ্যামি স্যাটার্থওয়েট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হোলি কলভিন। জবাবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান অধিনায়ক এডওয়ার্ডস। শেষ পর্যন্ত ৪৭ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ দল।