নিজ বান্ধবীকে গুলি করে হত্যার অভিযোগে সতীর্থ অলিম্পিক স্প্রিন্টার অস্কার পিস্টোরিয়াসের গ্রেফতারের সংবাদ শুনে কষ্ট পেয়েছে স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। এনবিএ’র অলস্টার সেলিব্রেটি গেইমের পর শুক্রবার এক সাক্ষাত্কারে এ ঘটনা এখনো তার বিশ্বাস হচ্ছে না উল্লে¬খ করে স্বর্ণপদক জয়ী জ্যামাইকার এ মহাতারকা বলেন,‘এটা এখনো আমার মাথায় ধরছে না। এটা সত্যিই সম্ভব কিনা।’ বোল্ট জানান, পিস্টোরিয়াসকে তিনি ভালভাবে জানেন না। তবে বিভিন্ন ইভেন্টে তার সঙ্গে কথা হয়েছে। ব্লে¬ড রানার হিসাবে লন্ডন গেমসে দু’টি ইভেন্টে অংশ নিয়ে তারকা বনে যাওয়া পিস্টোরিয়াসের সঙ্গে তার যোগাযোগ করার কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘আমাকে ভাবতে হবে এবং কি হতে যাচ্ছে তা দেখতে হবে। তার পর আমি সিদ্ধান্ত নেব কি করা যায়।’
