গত শুক্রবার রাতে পীরগঞ্জ পৌরসভা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা তরুণ সংঘ চ্যাম্পিয়ন ও গুয়াগাঁও সিটি মোড় ক্লাব রানার্স আপ হয়। পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ফাইনাল শেষে উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমেদ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রাজিউর রহমান রাজু ।
