প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০২
রায়পুরায় আলোর মশাল তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান ক্লাব। গত শুক্রবার সেরাজ নগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটিতে আলোর মশাল তরুণ সংঘকে দুই উইকেটে হারিয়ে এ কৃতিত্ব দেখায় এশিয়ান ক্লাব।