লন্ডনে মাদাম তুসো জাদুঘরে স্থান পেতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।স্বদেশী সাবেক রাগবি খেলোয়াড় ওয়ালি লুইস এবং এলাসের আগেই তুসোর জাদুঘরে স্থান পাওয়া নিয়ে ম্যাকগ্রা মজা করে জানান, অবসরের পর তার শরীরের ওজন বেড়ে গেছে এবং চুল ধূসর হয়ে গেছে। তিনি আশা করছিলেন আরো সুন্দর অবস্থায় যাদুঘরের কর্মীরা তাকে দেখাবেন। টেলিগ্রাফ ডট কম এইউ রিপোর্টসে এ সংবাদ প্রচারিত হয়। -বাসস
