জন্মদিন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
প্যারিস হিল্টন :হলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী। ১৯৮১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি একজন কণ্ঠশিল্পী, ব্যবসায়ী, সমাজসেবক ও ফ্যাশন ডিজাইনারও। ১৯৯৩ সালে ‘উইশম্যান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি মিডিয়ায় যাত্রা শুরু করেন। তারপর তিনি একাধিক ম্যাগাজিনের কভারগার্ল হয়ে আলোচিত হন। ৩১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৬ সালে ‘প্যারিস’ নামে একটি সলো অ্যালবাম প্রকাশ করেন।