দীর্ঘ ২২ বছর যাবত্ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন ২টি অচল রয়েছে। লো-ভোল্টেজ আর ক্যাবল নষ্ট এ কারণে মেশিনদ্বয় অচল এমন দাবি কর্তৃপক্ষ করলেও সচেতন জনগণ তা মানতে নারাজ। তাদের দাবি- হাসপাতালের সামনে ডাক্তারদের সাথে অংশীদারিত্বের ভিক্তিতে প্রভাবশালীদের অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনষ্টিক সেন্টারই মেশিন সচল হওয়ার প্রধান অন্তরায়।
১৫০ এমএ ক্ষমতাসম্পন্ন এক্সরে মেশিনটি ’৯১ সালের ৮ সেপ্টেম্বর সরবরাহ করে ’৯৪ সালের ২৩ সেপ্টেম্বর চালু করা হয়। যদিও এ সময়কালে কোন রোগী এর সুফল ভোগ করতে পারেনি। চালু করার ৪ বছরের মাথায় ’৯৮ সালে ওই মেশিনটি বিকল হয়ে আজও বন্ধ। উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ২য় মেশিনটি সরবরাহকারী প্রতিষ্ঠান বাবেল কর্পোরেশন শুধু ক্যাবল নষ্ট হয়েছে বলে জানান ।এক্সরে মেশিন দু’টি অকেজো হবার সুযোগে ডাক্তারদের পার্টনারশিপে অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনষ্টিক সেন্টারের মালিকরা গলাকাটা ফি আদায় করেছে।
