পাবনার সদর উপজেলার নারায়ণপুর টেবুনিয়া গ্রামে শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ছেলেকে রক্ষা করতে যেয়ে পিতা মাছ ব্যবসায়ী মোশারফ হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তার ছেলে আলামিন হোসেন (২৫) কে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মোশারফ হোসেনের বাড়ির পাশে একটি জমি নিয়ে তার সাথে একই গ্রামের দুই ভাই আব্দুল হামিদ ও হাবিবুর রহমান হাবিবের বিরোধ চলে আসছিল। দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে মোশারফ হোসেনের ছেলে আলামিনকে মারপিট করে হামিদ ও হাবিব। তার চিত্কারে পিতা মোশারফ হোসেন এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে তারা। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় পিতা-পুত্রকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক পিতা মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মামলা হয়েছে।
