২০১২ সালের মহানগরী এলাকা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও মেয়র পদক প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। শুক্রবার বিকালে নগর ভবন গ্রীনপ্লাজায় আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক সৈয়দ নাজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মোঃ মখলেসুর রহমান খলিল।
