ফরিদপুরের সদরপুরে নূর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ৪০টি এতিমখানা ও মাদ্রাসায় ৩ বস্তা করে এবং আকটেরচর ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। দুস্থদের মাঝে চাল বিতরণ করেন নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী-উলামা লীগের সাধারণ সম্পাদক মৌলানা শাহ্ মোঃ শহীদুল্লাহ্।
