নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফখরুল আহসান চৌধুরী (ইনকিলাব) সভাপতি, এম এ আহমদ আজাদ (সমকাল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি এটিএম সালাম (দৈনিক আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার (দৈনিক যুগান্তর), অর্থ সম্পাদক সলিল বরণ দাশ (দৈনিক আমাদের সময়), নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মিঠু, এম এ বাছিত, রাকিল হোসেন, আশাহিদ আলী আশা, অলিউর রহমান, এম মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, মোঃ সেলিম তালুকদার।
