সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
কলমাকান্দায় ১২ দোকান অগ্নিকাণ্ড কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা বাজারে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। ধামরাই হুজুরীটোলা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ধামরাই সংবাদদাতা \ ১৬ ফেব্রুয়ারি উপজেলা সদরের হুজুরীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। মেধাবী ও কৃতী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন সহকারী শিক্ষক কাজী ফেরদৌসী ইসলাম ও মরিয়ম বেগম। মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চৌমুহনীতে তিন শিবির কর্মী গ্রেফতার চৌমুহনী সংবাদদাতা \ শুক্রবার চৌমুহনীতে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে ৮ পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় জামায়াত শিবিরের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করে। শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তিতাসে মেলা শুরু ১৭ ফেব্রুয়ারি দাউদকান্দি সংবাদদাতা \ পীর সাহবাজের ওরস উপলক্ষে তিতাস উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি রবিবার থেকে তিনি দিনব্যাপী মেলা শুরু হচ্ছে। কয়েকশ’ বছর পূর্ব থেকে নিয়মিত এ মেলা চলে আসছে। উখিয়ায় জামায়াত-শিবিরের ২৬ জন গ্রেফতার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে যোগ দেয়ার জন্য কক্সবাজার যাওয়ার পথে যাত্রীবাহি গাড়ী তল্লাশি করে এ পর্যন্ত উখিয়া থানা পুলিশ ২৬ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে। মান্দা বিএনপির কর্মী সম্মেলন মান্দা (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর মান্দায় ৯নং তেঁতুলিয়া ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন শুক্রবার সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে। আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বিনোদ পাল কিন্ডার গার্টেন মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে বিচারপতি ড.রাধা বিনোদ পাল কিন্ডার গার্টেন স্কুল। ২০১২ সালে স্থাপিত শিশুশিক্ষার এই বিদ্যাপিঠে ১২০ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু হলেও চলতি বছর প্রায় পৌনে ২শ’ শিক্ষার্থী অধ্যয়নরত। সুন্দরগঞ্জে ভুয়া নিবন্ধনধারী শিক্ষক নিয়োগ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেয়াদ উত্তীর্ণ সভাপতির যোগসাজশে শুয়া নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। উক্ত স্কুলের প্রধান শিক্ষক আঃ খালেক যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যহার করে আসছে। ছাতক লঞ্চঘাটের বেহাল দশা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক শহরের পশ্চিমবাজারের ঐতিহ্যবাহী লঞ্চঘাটটি বেহাল অবস্থায় লঞ্চযাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ছাতক-সুনামগঞ্জের একমাত্র লঞ্চ যোগাযোগ ব্যবস্থা ছিল উন্নত। বর্তমানে লঞ্চঘাটের সিঁড়ি ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের উঠা-নামা কঠিন হয়ে পড়েছে। ভূঞাপুরে মহানাম সংকীর্তন শুরু ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের ভূঞাপুর গোবিন্দাসীর কষ্টাপাড়া নাটমন্দিরে শুক্রবার থেকে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তনের আয়োজন করা হয়েছে। দিবা-রাত্রির এ অনুষ্ঠানে প্রতিদিন সহস্রাধিক ভক্তের সমাগম হবে। বাঞ্ছারামপুরে পুরস্কার বিতরণ বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। স্কুল কমিটির সভাপতি আবদুর মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । চান্দাইকোনা এসআইবিএল এর শাখা উদ্বোধন সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় সমপ্রসারিত পরিসরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী। অভয়নগরে হামলায় শ্রমিকদল নেতা নিহত অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় শ্রমিকদল নেতা মোঃ আলমগীর হোসেন ফকির (৪৫) নিহত হয়েছেন এবং ইসহাক আলী মোল্লা (৫৭) নামে অপর একজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শংকরপাশা ফেরীঘাটের পার্শ্বে এ ঘটনা ঘটে। কালিহাতীতে দুই মোটর সাইকেল আরোহী নিহত টাঙ্গাইল প্রতিনিধি \ ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার পৌলীতে শুক্রবার ট্রাক চাপায় দু’জন মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন— টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার কামালের ছেলে আলিফ (১৫) ও তার খালাত ভাই শহরের পশ্চিম আকুরটাকুরের শেখ শাজাহানের ছেলে (১৬)। শ্যামনগরে বীমা চেক হস্তান্তর শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী কলেজের অধ্যাপক উপজেলার ইসমাইলপুর গ্রামের জাহিদ হোসেন জীবন বীমা কর্পোরেশন-এর অধীনে পেনশন বীমা পলিসি গ্রহণ করেন। তিনি একটি প্রিমিয়াম ৩৪ হাজার টাকা জমা দিয়ে ৬ মাস পরে গত ২৩ জানুয়ারি-২০১২ সড়ক দুর্ঘটনায় নিহত হন। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে বীমা গ্রাহকের স্ত্রী আফরোজা পারভীনের হাতে মৃত্যু দাবীর ১০ লক্ষ ২৪ হাজার ৫শত টাকার প্রধান অতিথি মো. আতিয়ার রহমান চেক প্রদান করেন। খাগড়াছড়িতে দুর্ঘটনায় একজন নিহত খাগড়াছড়ি প্রতিনিধি \ খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়াপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় প্রাণি সম্পদ বিভাগের খাগড়াছড়ি সদর উপজেলার মাঠ সহকারী প্রদ্যুত্ কান্তি চাকমা (৪৮) নিহত হয়েছেন । শুক্রবার উক্ত মাঠ সহকারী মোটর সাইকেলে করে খাগড়াছড়ি বাজার থেকে পানখাইয়াপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক আসা বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীতে দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২ কাশিয়ানী সংবাদদাতা \ গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোয়া ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দু’পাশে অসংখ্যা যানবাহন আটকা পড়ে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ ঘটনাস্থলে স্পিড ব্রেকার করে দেয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। গাংনীতে এডভোকেসি ফোরাম গঠন গাংনী (মেহেরপুর ) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক সুজন ও কন্যা শিশু এডভোকেসি ফোরাম-এর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাহারবাটি ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কমিটি গঠন করা হয়। এনায়েতপুরে হামদর্দের উদ্যোগে ফ্রি চিকিত্সা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে হামদর্দের উদ্যোগে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিত্সা ও ওষুধ প্রদান করেছে। বৃহস্পতিবার আরকান্দি হাফিজিয়া মাদ্রাসা চত্বরে দিনব্যাপী এই চিকিত্সা ক্যাম্প অব্যাহত থাকে। ছাগলনাইয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কুমিল্লা প্রতিনিধি \ রোটারী ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়। শিশু রোগ বিশেষজ্ঞ ডা. খোরশেদ আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৈয়দ জুলফিকার হায়দার ও ডা. অর্পিতা দাস দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। লক্ষ্মীছড়িতে শহীদ মিনার নির্মাণ খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অর্থায়নে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ‘স্মৃতি অম্লান’-এর উদ্বোধন করা হয়েছে শুক্রবার। গুইমারা ২৪আর্টিলারী ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুল আলম মোল্লা এ শহীদ মিনারের উদ্বোধন করেন। মাদারগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্যামগঞ্জ কালীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ। জীবননগরে ব্যবসায়ীর টাকা ছিনতাই জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গা জীবননগর বাজারে মোবাইল ব্যবসায়ী ও ডাচবাংলা ব্যাংকের এজেন্ট মিনাজুল হক ছিনতাইকারির কবলে পড়েন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারিরা কৌশলে অজ্ঞান করে নগদ ৯ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। বামনা আওয়ামী লীগের সম্মেলন বামনা (বরগুনা) সংবাদদাতা \ বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার বামনা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সিংড়ায় যুবলীগের বর্ধিত সভা সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। উপজেলা যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান।