ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শাির্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। সত্, দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধসম্পন্ন সত্যিকার মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের মনুষ্যত্ববোধে জাগ্রত হতে হবে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি নবীন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সেরা মেধাবীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। যথাযথ চর্চা ও অনুশীলনের মাধ্যমে এ মেধার বিকাশ ঘটাতে হবে। উপাচার্য মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্ন দেখেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
গৌরচন্দ্র রায়ের ৫টি
বইয়ের মোড়ক উন্মোচন
তাম্রলিপির প্রকাশনায় গৌরচন্দ্র রায়ের ৫টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পরেশচন্দ্র মণ্ডলের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন বিচারপতি গৌর গোপাল সাহা। উন্মোচিত গ্রন্থগুলো হল-‘একাত্তর-পঁচাত্তর’, ‘শেকড়ের সন্ধানে’, ‘মধ্যরাতের দহন’ এবং দুইটি কাব্যগ্রন্থ ‘নিন্দিত-নন্দিত’ ও ‘সময়ের গল্প’। অনুষ্ঠানটির দ্বিতীয়পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
