কেরানীগঞ্জের চুনকুটিয়া হাইস্কুলের শিক্ষক মোস্তফা ভুঁইয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া কর্মবিরতি পালনকারী শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করায় শিক্ষক মোস্তফা ভুঁইয়াকে নকলকারী ছাত্রের হাতে প্রাণ দেয়ার ঘটনায় শিক্ষক সমাজ ক্ষুব্ধ। এই ঘটনায় দায়ী ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেয়ার ঘোষণা চায় শিক্ষক সমাজ। নতুবা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
