মাত্র কিছুদিন আগেই এ দেশের কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদের প্রথম একক ‘একলা প্রথম’ কলকাতায় রিলিজ হলো। আর সেই উপলক্ষে ‘একলা প্রথম’-এর সহশিল্পী সোমলতার সাথে একটি দ্বৈত গানও সংযুক্ত করেছেন। কলকাতায় অ্যালবাম লঞ্চিংয়ের সময়েই শিলিগুড়িসহ বেশ কটি লোকেশনে চিত্রায়ণ করেছেন তান নতুন মিউজিক ভিডিও। সম্প্রতি সেই মিউজিক ভিডিওর কাজ শেষ হয়ে বেশ কটি চ্যানেলে এর প্রচারও শুরু হয়েছে। নান্দনিক এই মিউজিক ভিডিও প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ সোমলতার প্রতি। এতটা সহযোগিতা করেছে , যা সত্যিই আমার ক্যারিয়ারের জন্য অনেক সহযোগী। এবং এ কারণেই মিউজিক ভিডিওটিও চমত্কার হয়েছে। দেশের টিভি দর্শকেরাও এট উপভোগ করবেন। নতুন সলো অ্যালবাম প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন এ বছরই কাজ শুরু করব। এবং আশা করছি এবারের অ্যালবামটিতেও যথেষ্ট চমক থাকবে।’
