২০১০ সালের অন্যতম ব্যবসাসফল ও আলোচিত ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’-এর সিক্যুয়ালে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। আর যেহেতু ছবিটির গল্প পুরোনো মুম্বাইকে ঘিরে, তাই সেই সময়ের সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে মুজরা গান। আর এই মুজরা গানের মধ্য দিয়ে সোনাক্ষি সিনহাকে প্রথমবারের মতো মুজরা গার্ল হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, এই ছবিতে আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, ইমরান খান ও সোনালি বেন্দ্রে।
