জনপ্রিয় গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচের প্রথম বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। বইটির নাম ‘অ্যালকোহল’। বইমেলার ২৯-৩০ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রকাশিত ও অপ্রকাশিত আটটি গল্প স্থান পেয়েছে ‘অ্যালকোহল’ বইটিতে। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমার গল্পের বই অ্যালকোহল সব পাঠকের ভালো লাগবে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের কিছু গল্প স্থান পেয়েছে এতে। ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমার প্রথম বই হিসেবে বেশ সাড়া পাচ্ছি পাঠকদের কাছ থেকে।’
