পাঁচদিন ব্যাপী জাতীয় এসএমই পন্যের মেলা গতকাল শেষ হয়েছে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় এবার এক কোটি উনিশ লাখ আশি হাজার টাকার পণ্য বিক্রয় হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। গত বছর মোট বিক্রির পরিমান ৮৮ লাখ ৪৭ হাজার টাকা। গত ১২ ফেব্রুয়ারি এ মেলার উদ্বোধন করা হয়। আয়োজরা জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সমপ্রসারণে এ মেলা আগের চেয়ে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এসএমই উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যসামগ্রী এ মেলায় একটি সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শন করায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতার কাছ থেকে ভালে সাড়া পাওয়া গেছে।
