চাটখিলে ডা. মিলন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
উপজেলার বানসা বাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নূর মোহাম্মদ মিলনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল রবিবার চাটখিল পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চাটখিল-রামগঞ্জ সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি মেম্বার আবুল খায়ের ওরফে আবুল মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা খান, বানসা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, নিহতের ছোট ভাই শামছুল আলম, ব্যবসায়ী বেলায়েত হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ০৩ ফেব্রুয়ারি রাতে বানসা বাজারের উত্তর পাশে সন্ত্রাসীরা ডাক্তার মিলনকে গুলি করে হত্যা করে।