উপজেলা ভূমি অফিসে নামপত্তন করতে এসে মহুরী ও সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তির দ্বারা সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ভূমি অফিসের সামনে এলেই ওঁত্ পেতে বসে থাকা এসব ব্যক্তি তাদেরকে অফিসারদের সামনে হাজির হতে দেয় না। মোটা অংকের টাকা নিয়ে অফিসের সাথে যোগসাজসের মাধ্যমে নামপত্তন করার ব্যবস্থা করে। মাত্র পাঁচ শত টাকার মধ্যে নামপত্তন করার কথা থাকলেও দালালরা তাদের নিকট থেকে নামপত্তনের জন্য ২/৩ হাজার টাকা নিয়ে থাকে। বিষয়টি দেখার জন্য ভুক্তভোগীরা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।
