বড়াইগ্রামে ইভটিজিংয়ে চার যুবকের জেল-জরিমানা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে ইভটিজিংয়ের অভিযোগে আরিফ, রাজন, ফারুক ও মনোয়ার হোসেন নামে ৪ যুবককে ৫ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়। জানা যায়, রবিবার দুপুরে আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে আটককৃতরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে ফাঁকা রাস্তায় তারা তাকে ধাওয়া করলে সে দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় আশেপাশের লোকজন এই ৪ বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ রায় দেন।