খাদ্যদ্রব্য ফরমালিন মুক্ত করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে আড়াইহাজার উপজেলা পরিষদ। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জনসচেতনতামূলক ও অবহিতকরণ সভা, মতবিনিময়সহ ব্যাপক প্রচারণায় নেমেছে উপজেলা পরিষদ। এ সকল আয়োজনে সহযোগিতা করছে হাটবাজার ও বনিক সমিতির নেতৃবৃন্দ। গত শনিবার এ উপলক্ষে গোপালদী বাজার বনিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা মত্স্য কর্মকর্তা জাহিদ হোসেন, আলহাজ্ব মনির হোসেন শিকদার, মুক্তি আবুল হাসেম. আলহাজ্ব জাকির হোসেন মোল্লা, আলহাজ্ব লতিফ মোল্লা, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় বাজারের ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী গোপালদী বাজারকে ফরমালিন মুক্ত রাখার দীপ্ত শপথ নেন এবং তারা ফরমালিনকে না বলেন।
