হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
হোমনায় উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানকে ইচ্ছাকৃতভাবে বাদ রেখে টিআর বণ্টন করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। রবিবার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন বিষয়ে তাকে অবহিত করে না। সম্প্রতি উপজেলা পরিষদের ১৬ টন টিআর তাকে না জানিয়ে বণ্টন করা হয়েছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান ২ টন, ভাইস চেয়ারম্যান ২ টন, উপজেলা নির্বাহী অফিসার ১২ টন টিআর বণ্টন করেছেন। এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১টি ল্যাপটপ বিতরণেও তাকে জানানো হয়নি। তিনি বলেন,তাকে না জানিয়ে উন্নয়নমূলক কাজে বরাদ্দ প্রদান ও বিতরণে অনিয়ম - দুর্নীতি হলেও তার জানার সুযোগ হচ্ছে না।