জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) প্রশিক্ষণরত অধ্যক্ষদের একটি প্রতিনিধি দল শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ৩৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েম পরিচালক ড. ইফফাত আরা নার্গিস। মেয়র এসময় শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমিকার বিস্তারিত বিবরণ প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েম এর সমন্বয়কারী খান মোহাম্মদ মাইনুল হক, তোলারাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রবাদ চন্দ্র দত্ত, আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।
