বুধবার শুরু হচ্ছে যুব ফুটবল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বুধবার শুরু হবে পেশাদার লিগের আট ক্লাব নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবলের প্রথম আসর। নয় ক্লাব নিয়ে এই টুর্নামেন্ট মাঠে গাড়নোর কথা ছিল। কিন্তু শেখ জামাল ধানমিন্ড ক্লাব খেলবে না। তাদের মতে, এই টুর্নামেন্ট ক্লাবের জন্য উপকার বয়ে আনবে না। এটা দেশের ফুটবলের জন্য ভালো হতে পারে। শেখ জামাল বিদেশি কোচ এনেছে। তাকে দিয়ে দেশব্যাপী অনূর্ধ্ব-১৯ অথবা ২০ বছরের খেলোয়াড় বাছাই করে দল গঠন করবে। অনূর্ধ্ব-১৬ বছর ফুটবল টুর্নামেন্ট থেকে খলোয়াড় নিয়ে পেশাদার লিগের মতো বড় আসরে লড়াই করা অনেক কঠিন ব্যাপার বলে মনে করেন শেখ জামাল ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। তিনি বলেন, প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের বই পড়ানো যায় না। আমরা ভালো দল গড়বো।’ যুব ফুটবল দলের গ্রুপিং হয়ে গেছে শুক্রবার। ‘এ’ গ্রুপে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ আবাহনী। ‘বি’ গ্রুপে রয়েছে বিজেএমসি, শেখ রাসেল, সকার ক্লাব-ফেনী ও ব্রাদার্স ইউনিয়ন।