আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ গত শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির পত্নী বেগম রেহানা পারভীন। অলিম্পিক মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ছাত্রদের মধ্যে ফয়জুল্লাহ খান, ছাত্রীদের মধ্যে রেহানা পারভীন এবং স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ছাত্রদের মধ্যে কামরুল হাসান, ছাত্রীদের মধ্যে নাসরিন আক্তার।—খবর বিজ্ঞপ্তির