বিপিএলের ফাইনাল ২২ ফেব্রুয়ারি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতে না হতেই খেলোয়াড়দের মাঠে নেমে পড়তে হবে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ২২ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এই ফাইনাল অনুষ্ঠিত হবে গোলাপি বলে। বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচদিনের ফাইনাল। খেলাটি আকর্ষণীয় করে তুলতে নতুন বল নেয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ৭০ ওভার পর বল পরিবর্তন করতে পারবে দুই দলই। বিপিএল নিয়ে খেলোয়াড়রা টানা দেড়মাস মাঠে ব্যস্ত থাকলেও নির্বাচকরা পাঁচদিনের এই ফাইনাল ম্যাচের উপরই অনেকটা নির্ভরশীল। শ্রীলংকায় গিয়ে বাংলাদেশ প্রথমে টেস্ট খেলবে। তাই লংগার ভার্সন ক্রিকেটের সাথে মানিয়ে নিয়ে পাঁচদিনের বিসিএল ফাইনাল খেলোয়াড়দের উপকারে আসবে বলেও মনে করেন নির্বাচকরা।