কেনিয়ার জিম্মি সৈন্যকে হত্যা করেছে সোমালিয়ার শেবাব বিদ্রোহীরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ শেবাব তাদের হাতে জিম্মি কেনিয়ার এক সৈন্যকে হত্যা করার কথা জানিয়েছে এবং অপর পাঁচ জিম্মিকে মেরে ফেলার হুমকি দিয়েছে। শুক্রবার শেবাবের এক বিবৃতিতে বলা হয়, ‘মুজাহেদিন গ্রুপ কেনিয়া প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত এক সৈন্যকে হত্যা করলেও তাদের হাতে বন্দি অবশিষ্ট পাঁচজনের মুক্তি পাওয়ার এখনো সুযোগ রয়েছে।’তবে কেনিয়ার জিম্মি এক সৈন্যকে হত্যা করার তাদের দাবি যাচাই করা সম্ভব হয়নি। কেনিয়ায় তথাকথিত সন্ত্রাসবাদের অভিযোগে আটক সকল মুসলিম বন্দিকে মুক্তি দিতে দেশটির সরকারকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়ে আল-কায়েদা সম্পৃক্ত এ জঙ্গি গ্রুপ গতমাসে একটি বিবৃতি দেয়। উল্লে¬খ্য, কেনিয়ার সৈন্যরা সোমালিয়ার ভেতরে শেবাব গ্রুপের বিরুদ্ধে লড়াই করছে।