কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার বার্ষিক সাধারণ সভা-২০১৩, কচি-কাঁচা ভবনে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিবৃন্দ এই সভায় অংশগ্রহণ করে। মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে সভায় বিগত বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াহিয়া, বিগত বছরের কার্যক্রমের উপর সাধারণ সম্পাদকের রিপোর্ট-২০১২ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন আহবায়ক রাশিদুল হাসান জুনায়েদ। সভার শুরুতেই শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণের সাথে কচি-কাঁচার মেলা একাত্মতা ঘোষণা করে। সাধারণ সভার পর ২০১৩-২০১৪ সালের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শামসুল হুদা। সভাপতি হিসেবে খোন্দকার ইব্রাহিম খালেদ, সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী এবং আহবায়ক দেবশ্রী মুখার্জী টুনটুনিসহ নতুন কমিটি নির্বাচিত হয়। উপস্থিত প্রতিনিধিরা নবনির্বাচিত পরিষদ সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান। -প্রেস বিজ্ঞপ্তি