বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে নাচভিত্তিক রিয়েলিটি শো ‘নাচো বাংলাদেশ নাচো’। এই অনুষ্ঠানেই অতিথি বিচারক হিসেবে যোগ দিলেন এ দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীন ও সুমনা হক। আজকের ‘আদিবাসী’ পর্বে অতিথি বিচারক সংগীতশিল্পী ফরিদা পারভীন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকালের ‘ভাষা’ পর্বের অতিথি বিচারক হিসেবে থাকছেন সুমনা হক। লাকি সেভেনের প্রতিযোগীরা তাদের পারফর্মেন্স সাজাবে এই দুটি পর্ব। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে ও আগামীকাল একই সময়ে।
