হায়লি ডাফ :১৯৮৫ সালের এই দিনে তার জন্ম। তিনি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি কণ্ঠশিল্পী ও লেখিকা। ২০০৬ সালে তিনি মেক্সিম-এর শীর্ষ মডেল ছিলেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘আই লাভ ইউর ওয়ার্ক’, ‘মেটেরিয়াল গার্লস’, ‘মাই সেক্সিয়েস্ট ইয়ার’, ‘লিজেসি’, ‘বেকওডস’ উল্লেখযোগ্য। ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড, টিন চয়েজ অ্যাওয়ার্ড, রেজ্জি অ্যাওয়ার্ডসহ একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। তার আরেকটি বড় পরিচয় তিনি বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী হিলারি ডাফের বোন।
