চ্যানেল নাইনে ‘দেশের তারা’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৫
দর্শক নন্দিত দেশের তারকাদের জীবন ও ব্যক্তিগত নানান গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্নধর্মী সামাজিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘দেশের তারা’। চ্যানেল নাইনে এ মাস থেকেই তারকাদের নিয়ে সামাজিক বিনোদনমূলক এ অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেন। ‘দেশের তারা’ অনুষ্ঠানটি তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনায় করছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম। আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৩৫ মিনিটে চ্যানেল নাইনে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে।