পাকিস্তানে সাধারণ নির্বাচন ১৬ মে। জাতীয় ও আঞ্চলিক স্তরে আইনসভাগুলোর পাঁচ বছর পূর্ণ হবে তার আগে। তারপরেই ভোটের আয়োজন করা হয়েছে। তথ্যমন্ত্রী কামার জামান কায়রা জানিয়েছেন, বর্তমান আইনসভার মেয়াদ পূর্ণ হবে মে মাসে। সেজন্যই সাধারণ নির্বাচনের দিন ঠিক হয়েছে ১৬ মে। ধর্মীয় গুরু তাহির-উল-কাদরির সঙ্গে বৈঠকের পর এই দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে তদারকি সরকার হিসাবে কাকে ভার দেয়া যায়, সে বিষয়েও কাদরির সঙ্গে একপ্রস্থ কথা বলেছে পাক সরকার।
