এইচআইভি আক্রান্ত এক বিদেশি ফুটবলার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
চলতি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বিজেএমসির হয়ে খেলা একজন নাইজেরিয়ান ফুটবলারের স্বাস্থ্য পরীক্ষায় এইচআইভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের একটি সূত্র। এখন নিয়ম অনুযায়ী তাকে দেশে ফিরে যেতে হবে। বাফুফে থেকে চিঠি দিয়ে বলা হয়েছে তাকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। জানা গেছে এরই মধ্যে বিজেএমসিও তাকে দেশে ফিরিয়ে দিতে প্রস্তুত। তার বদলে বিকল্প খেলোয়াড় রেজিস্ট্রেশন করানোর জন্য আবেদন করেছে। পেশাদার ফুটবলের নিয়ম অনুযায়ী বিদেশি ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই সব পরীক্ষায় শরীরিরে কঠিন কোনো রোগের উপস্থিতি পাওয়া গেলে তাকে খেলা থেকে বিরত রাখা হবে। বাফুফের কাছে বিষয়টি জানতে চাইলে একটি সূত্র নিশ্চিত করেছে নাইজেরিয়ান ফুটবলার রশিদি এইডস রোগে আক্রান্ত।