মোহামেডানে ক্রিকেট প্রশিক্ষণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রিকেট প্রশিক্ষণ দিতে ৮-১২ বছর বয়সের ছেলে-মেয়েদের আহ্বান জানিয়েছে মোহামেডান। জাতীয় দলের সাবেক কোচ ওসমান খান ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন। আগ্রহী অভিভাবকদের ২৫ ফেব্রুয়ারির মধ্যে মতিঝিলস্থ ক্লাবে যোগাযোগ করতে বলা হয়েছে।