অনূর্ধ্ব-১৫ দুইদিনের ম্যাচ ড্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
ভারতের মুর্শিবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) মধ্যকার দুইদিনের ম্যাচটি ড্র হয়েছে। বৃষ্টির কারণে গতকাল সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। প্রথমদিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ৭ উইকেটে ২১৫ রান তুলেছিল। আফিফ সর্বোচ্চ করেন ৯৮ রান। এছাড়া বিপ্লব ৪৪, আরিয়ান ২৭ রান করেন। ক্যাব অনূর্ধ্ব-১৫ এর প্রদীপ্ত প্রমানিক ৭৮ রানে ৫ উইকেট নেন।