লা লিগা

রিয়াল মাদ্রিদের ডার্বি জয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
লিগ জেতার আশা শেষ হয়ে গেলেও লা লিগা থেকে ছোট-বড় অনেক অর্জনের সুযোগ থেকেই যায়। রবিবার দশজনের দল নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারিয়ে তেমনই একটা অর্জন হল রিয়াল মাদ্রিদের; বছরের আরেকটি ডার্বি জয় করা হল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল সান্তিয়াগো বার্নাব্যুর এই জয়ের পরও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে রইল। এদিকে রবিবারের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ অবশেষে বাইরের মাঠে জয় পেলো। অ্যাতলেটিকো ৩-০ গোলে রিয়াল ভ্যালাদোলিদকে হারায়। ম্যাচের প্রায় শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে দশজনকে নিয়েই লড়তে হলো। ১২ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন সার্জিও রামোস। এর পাঁচ মিনিট পরই লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন রামোস। জোড়া হলুদ কার্ডের মূল্য দিতে হয়েছে তাকে। প্রথম প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে ফাউল করেন এবং দ্বিতীয় অপরাধ হ্যান্ডবল। এটি ২৬ বছর বয়সী র্যামোসের ক্যারিয়ারে ১৭তম লাল কার্ড। রিয়ালের অপর গোলটি করেন তরুণ দলের স্ট্রাইকার আলভারো মোরাতা। তিনি ম্যাচের তৃতীয় মিনিটে রিয়াল মাদ্রিদকে প্রথম গোল এনে দেন। মেসুত ওজিলের নিচু হওয়া ক্রস থেকে গোল করেন ২০ বছর বয়সী মোরাতা। ওজিলের ফ্রি-কিক থেকে গোল করেন র্যামোস। তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২৪ খেলা শেষে ৪৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিন নম্বরে। অ্যাতলেটিকো চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে হোসে মরিনহোর দলের চেয়ে। বার্সেলোনা ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। রাদামেল ফ্যালকাও অ্যাতলেটিকো কে উদ্বোধনী গোল এনে দেন। এটি লা লিগায় ফ্যালকাওয়ের ২০তম গোল। গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয়। লিওনেল মেসি শীর্ষে ৩৭ গোল করে এবং ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয়স্থানে রয়েছে ২৪ গোল অর্জনের মাধ্যমে। অ্যাতলেটিকো বাইরের মাঠে সর্বশেষ জয় পেয়েছিল গত বছরের নভেম্বরের মাঝামাঝি গ্রানাডার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে। অ্যাওয়ে ম্যাচে জয়খরা কাটল অ্যাতলেটিকোর। জয় পেল তারা ভ্যালাডোলিডের বিপক্ষে। দশজনের ভ্যালেন্সিয়া ২-০ গোলে রিয়াল মার্য়োকার বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে যায়। রিয়ালের জয় পাওয়া এই ম্যাচটি কোচ হোসে মরিনহোর জন্যও অন্যরকম ছিল। মরিনহো লা লিগায় সেঞ্চুরি করলেন! তার অধীনে রিয়াল মাদ্রিদ ১০০টি লিগ ম্যাচ খেলল। ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদ দলে পরিবর্তন এনেছিলো। কাকা খেলেছেন। তবে জাভি অ্যালোনসো এবং গঞ্জালো হিগুয়েইন ছিলেন না। লুকা মড্রিক ও আলভারো আরবেলোয়ার নিষেধাজ্ঞা ছিল। গত শনিবার বার্সা ২-১ গোলে হারায় গ্রানাডাকে। বার্সার দু’টি গোলই করেন মেসি। বার্সেলোনার হয়ে এদিন তিনি তিনশ’ গোলের মাইলফলক অতিক্রম করেন। তার গোল সংখ্যা এখন ৩০১টি। লা লিগায় রবিবারের ফল রিয়াল সোসিদাদ ১ লেভান্তে ১ ভ্যালেন্সিয়া ২ মার্য়োকা ০ রিয়াল ভ্যালাডোলিড ০ অ্যাতলেটিকো মাদ্রিদ ৩ এস্পানিয়ল ১ রিয়াল বেটিস ০ রিয়াল মাদ্রিদ ২ রায়ো ভায়েকানো ০