ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুলের বড় জয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
লিভারপুলের হয়ে অভিষেকেই গোল পেলেন ব্রাজিলের প্লেমেকার ফিলিপ্পে কোউটিনহো। ব্রাজিলিয়ান তরুণের গোল করার এই দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার লিভারপুল ৫-০ গোলের ব্যবধানে হারাল সোয়ানসি সিটিকে। অ্যানফিল্ডে এই জয়ে অল রেডরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সোয়ানসি সিটিকেই পেছনে ফেলে সপ্তমস্থানে উঠে আসল। প্রিমিয়ার লিগে লিভারপুল ২৭ খেলা শেষে ৩৯ পয়েন্ট অর্জন করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ২৬ খেলা শেষে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। নগর প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে রেড ডেভিলরা ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। সোয়ানসি সিটি আটে রয়েছে লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট কম অর্জন করে। এই ম্যাচে লিভারপুলের স্টিফেন জেরার্ড পেনাল্টি থেকে ৩৪ মিনিটে দলের প্রথম গোল করেন। কোউটিনহো ছাড়াও গোল করেছেন জোসে এনরিখ, লুইস সুয়ারেজ ও ড্যানিয়েল স্টুরিজ। স্টুরিজের গোলটিও ছিল পেনাল্টি থেকে। প্রিমিয়ার লিগে ১৮ গোল করে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা সুয়ারেজ। ১৯ গোল করে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের রবিন ফন পার্সি।