সারাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার বিষয়ে কি ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে? সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে এ প্রশ্নটি ধর্ম প্রতিমন্ত্রীর নিকট করেন এম আবদুল লতিফ। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতারা সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয় ২০১০-২০১১ সাল থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করা শুরু করেছে। এ পর্যন্ত সারাদেশে এক হাজার ৯২০ জন ধর্মীয় নেতা ও এক হাজার ৮৯০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান এবং আটটি আন্তঃধর্মীয় সংলাপ হয়েছে।
