সভাপতি মিজান সম্পাদক কাদের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
বিসিএস-’৮২ ফোরামের বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০১৩-’১৪ বছরের জন্য সাবেক সচিব মিজানুর রহমান সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এম এ কাদের সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে ও সাধারণ সদস্য পদে আরও ৩১ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। তিনজন সহ-সভাপতি হলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাদী আঞ্জুমান আরা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম আব্দুল্লাহ। যুগ্ম সম্পাদক তিনজন হচ্ছেন, বিটিসিএলের জি এম অশোক কুমার মণ্ডল, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক। কোষাধ্যক্ষ হয়েছেন বহিঃসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম। দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুুল কাদের চৌধুরী এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. এনায়েত হোসেন।